এমবিবি, রামঠাকুর কলেজ এবং চড়িলাম স্কুলে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। হামলার সঙ্গে জড়িত RSS, BJP ও ABVP-র কর্মী-সমর্থকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পথে নামল ভারতের ছাত্র ফেডারেশন (SFI), ত্রিপুরা রাজ্য কমিটি।অভিযোগের প্রতিবাদে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল
