আগরতলার এজি অফিস সংলগ্ন ডি ডব্লিউ এস-এর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওভারহেড ট্যাংক থেকে ঝাঁপ দিয়ে এক যুবতীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অভয়নগর আউটপোস্টের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কী কারণে ওই যুবতী এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওভারহেড ট্যাংক থেকে ঝাঁপ, যুবতীর মৃত্যু!
