Headlines

ওরিয়েন্ট চৌমুহনীতে রক্তাক্ত সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি

আগরতলা, ২৯ জুন: রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সোমবার সামান্য বচসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর জখম হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে, এতে অন্তত একজন গুরুতরভাবে আহত হন।খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার কারণ ও অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *