আগরতলা, ২৭ জুন: সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে আগরতলার যোগেন্দ্রনগর বাইপাস রোডস্থিত রাধা গোবিন্দ কোরিয়ান ফরমাল থেরাপি সেন্টারে শনিবার অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বার্তা নিয়েই এই উদ্যোগের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HAESI GHL-এর সিইও (ইন্ডিয়া) জু ইয়প লি, GHL-এর ডিরেক্টর (ইন্ডিয়া) কুমার রজনীশ এবং কেন্দ্রের কর্ণধার মৃত্যুঞ্জয় দেব।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুমার রজনীশ বলেন, সুস্থ থাকতে সবসময় ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা জরুরি। তাঁর মতে, নিয়মিত ব্যায়াম, ফার ইনফ্রারেড (FIR) থেরাপি, বিশুদ্ধ পানি পান, সঠিক পরিমাণে লবণ গ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি জানান, ত্রিপুরা সফরে এসে দেখা গেছে জীবনযাত্রাজনিত নানা অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। আয়োজকদের আশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ ও সচেতনতা আরও বাড়িয়ে তুলবে।
ওষুধ নয়, প্রাকৃতিক অভ্যাসেই সুস্থতার বার্তা—আগরতলায় স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
