Headlines

কমনওয়েলথে সোনা জয়, অস্মিতা দেকে রাজ্য সরকারের সংবর্ধনা

আগরতলা: কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদ অস্মিতা দেকে সংবর্ধনা জানাল রাজ্য সরকার। বুধবার আগরতলার রবীন্দ্র ভবন হলে ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।অস্মিতার হাতে সংবর্ধনা তুলে দিয়ে তাঁর কৃতিত্বের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই সাফল্য ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করা হয়।অনুষ্ঠানকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। অস্মিতার এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *