Headlines

কলাছড়ায় বাড়িতে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, সরব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

কলাছড়া: এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাণ্ডব, পরিবারের সদস্যদের উপর হামলা এবং গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলাছড়ার রাজনৈতিক পরিস্থিতি। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিজেপির আশ্রয়পুষ্ট দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই বাড়িতে হামলা চালিয়েছে। তাঁর দাবি, প্রথমে বাড়ির প্রধান গেট ভেঙে ঢোকার চেষ্টা ব্যর্থ হলে পরে ছোট গেট ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালানো হয়। গৃহকর্তা মৃণাল সেন ও তাঁর ছেলেকে লক্ষ্য করে হামলা এবং বাধা দিতে গেলে গৃহবধূর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন, ২০১৮ সালের পর থেকে কলাছড়ায় রাজনৈতিক আশ্রয়ে একাধিক অনিয়ম ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলেও কটাক্ষ করেন তিনি।অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কলাছড়াবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *