Headlines

কলেজ ভর্তি নিয়ে শিক্ষা ভবনে NSUI-এর ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের কলেজগুলির ভর্তি প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এনএসইউআই (NSUI)।ছাত্র সংগঠনের প্রতিনিধিরা জানান, চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলির দ্রুত সমাধান এবং ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার দাবিতে তাঁরা এই ডেপুটেশন জমা দেন।ডেপুটেশনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত একাধিক দাবি ও প্রস্তাব উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় এনএসইউআই।সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, দপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *