Headlines

কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সুশান্ত পাল, সম্পাদক শ্যামল দেব

আগরতলা, ২৮ জুন: কল্যাণ সমিতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।এরপর আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সুশান্ত পাল সভাপতি এবং শ্যামল কুমার দেব সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে স্বপন কুমার দেব, শংকর পাল (মনা), মানস কুমার দে ও দ্বীপেন ভৌমিক এবং সহ-সম্পাদক হিসেবে রাহুল চক্রবর্তী ও তুহিন আইচ নির্বাচিত হন।এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সমীর শর্মা, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে উত্তম কর্মকার, অফিস সম্পাদক হিসেবে প্রদীপ দেব এবং সহকারী অফিস সম্পাদক হিসেবে সুতীর্থ দত্ত মজুমদার (ব্রত) দায়িত্ব পান।সভায় কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি, ক্রীড়া ও সাংস্কৃতিক সাব-কমিটি এবং মিডিয়া ম্যানেজমেন্ট টিমও গঠন করা হয়। নতুন কমিটির সদস্যরা সমিতির সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নবগঠিত কমিটির মাধ্যমে আগামী দিনে সমিতির বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *