Headlines

কাঁটাতারের এপারে উৎসবের প্রস্তুতি, কাঁঠালছড়িতে দুর্গাপূজার তোড়জোড়

সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁঠালছড়ি গ্রামে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। কাঁটাতারের এপারে অবস্থিত এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। সবুজে ঘেরা মনোরম পরিবেশের এই গ্রামে প্রতিবছরই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করা হয়।এবারও প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা বাজেট নিয়ে পূজার প্রস্তুতি চলছে। পূজাকে ঘিরে গ্রামের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। পূজার কয়েকটি দিন গ্রামবাসী একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় রয়েছে কিছু বিধিনিষেধ। উদ্যোক্তাদের জানানো হয়েছে, কাঁটাতারের ওপারে বাংলাদেশ থাকায় পূজার দিনগুলিতে রাত ১০টার মধ্যেই সমস্ত আয়োজন শেষ করতে হয়। নিয়ম মেনেই এবারও উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছেন কাঁঠালছড়ির বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *