সোমবার সকাল ৭টা থেকেই উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ও দামছড়া এলাকায় শুরু হয়েছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানরা। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কাঞ্চনপুর-দামছড়ায় উৎসবের আবহে ভোট, কড়া নিরাপত্তায় এডিসি নির্বাচন
