Headlines

কাদায় বন্দি গ্রাম! রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি

বর্ষা নামতেই ফের চরম দুর্ভোগে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়া ও মধুলা সর্দার পাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকা যাতায়াতের রাস্তা বৃষ্টির জলে কর্দমাক্ত হয়ে পড়ায় নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে জমে রয়েছে বৃষ্টির জল। তৈরি হয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তর। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীরা।গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কাদা-পাঁক পেরিয়েই কার্যত যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে।রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর জোলাইবাড়ি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং দীর্ঘদিনের এই যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *