Headlines

কৃতীদের সম্মান, সংস্কৃতির উদযাপন—সোনামুড়ায় ABVP-র উদ্যোগে সংবর্ধনা ও নৃত্য প্রতিযোগিতা

সোনামুড়া, ১৫ জুলাই: ছাত্র-ছাত্রীদের সাফল্যকে সম্মান জানাতে এবং সাংস্কৃতিক প্রতিভার বিকাশে উৎসাহ দিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সোনামুড়া নগর শাখার উদ্যোগে আয়োজন করা হয় কৃতী সংবর্ধনা অনুষ্ঠান ও নৃত্য প্রতিযোগিতা।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভেচ্ছা জানানো হয়।পাশাপাশি আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।আয়োজকদের বক্তব্য, শুধুমাত্র পড়াশোনায় নয়, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনেও শিক্ষার্থী ও যুব সমাজকে উৎসাহিত করতে এ ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে জানানো হয়।অনুষ্ঠিতে ABVP-র বিভিন্ন পদাধিকারী, শিক্ষাবিদ, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *