কুমারঘাট: কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কুমারঘাট কৃষি ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো পাওয়ার উইডার বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত থেকে কৃষকদের হাতে আধুনিক কৃষি যন্ত্র তুলে দেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, কৃষকদের হাতে আধুনিক কৃষি যন্ত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষি অবকাঠামো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কৃষকদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠিতে কৃষি ও উদ্যানপালন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং মহকুমার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষকদের মধ্যে পাওয়ার উইডার বিতরণকে কেন্দ্র করে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।
কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি! কুমারঘাটে পাওয়ার উইডার বিতরণ কর্মসূচিতে বিধায়ক ভগবান চন্দ্র দাস
