নয়াদিল্লি: দীর্ঘদিনের অনশনের অবসান ঘটালেন লাদাখের পরিবেশকর্মী ও সমাজসেবী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।বৈঠকে লাদাখের বিভিন্ন দাবি ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। কেন্দ্রের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।অনশন প্রত্যাহারের পর সোনম ওয়াংচুক জানান, সরকারের ইতিবাচক মনোভাব ও আলোচনার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে লাদাখের মানুষের স্বার্থ ও দাবিগুলি বাস্তবায়নের অগ্রগতি তিনি পর্যবেক্ষণ করবেন বলেও স্পষ্ট করেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। এখন নজর, কেন্দ্র সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।
কেন্দ্রের আশ্বাসে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক! নাড্ডা-জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর বড় সিদ্ধান্ত
