Headlines

কৈলাসহরের গভীর জঙ্গল থেকে নিখোঁজ বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার

কৈলাসহর: কৈলাসহর থানাধীন সিঙ্গিরবিল এডিসি ভিলেজের দশরাম পাড়ার গভীর জঙ্গল থেকে ৮৭ বছর বয়সি এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বৃদ্ধের নাম রাধাকান্ত দাস। তাঁর বাড়ি ফটিকরায় থানাধীন গোকুলনগর গাঁওসভার এক নম্বর ওয়ার্ড এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন রাধাকান্ত দাস। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ চালাচ্ছিলেন। এরই মধ্যে দশরাম পাড়ার গভীর জঙ্গল থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের খবর সামনে আসে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নও দেখা দিয়েছে।তবে কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *