Headlines

খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল জিবি হাসপাতাল! গাইনি OPD-তে পাখা, পানীয় জল ও বসার ব্যবস্থা

আগরতলা, ৩ জুলাই: সংবাদমাধ্যমে সমস্যা প্রকাশ্যে আসার পর অবশেষে পদক্ষেপ নিল জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের গাইনি ওপিডিতে (OPD) রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে নতুন পাখা, বিশুদ্ধ পানীয় জল এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা করা হয়েছে।দীর্ঘদিন ধরে গাইনি ওপিডিতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে রোগী ও তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠছিল। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।তবে এই বিষয়ে হাসপাতালের সুপারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনও মন্তব্য করতে তাঁকে নিষেধ করা হয়েছে। ফলে এই উন্নয়নমূলক পদক্ষেপ বা অভিযোগের বিষয়ে হাসপাতাল প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, নতুন ব্যবস্থার ফলে গাইনি ওপিডিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনদের কিছুটা স্বস্তি ফিরেছে। তবে হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার দাবি এখনও রয়ে গেছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *