কৃষিজমি সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।এই কর্মসূচিতে কৃষিজমি রক্ষা, আধুনিক কৃষি পদ্ধতির প্রসার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার কৃষকরাও অংশগ্রহণ করেন।মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং কৃষিজমি সংরক্ষণে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।’খেত বাঁচাও অভিযান’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।
‘খেত বাঁচাও অভিযান’-এ মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা
