Headlines

খেলতে খেলতে পুকুরে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, কদমতলীতে শোকের ছায়া

বিশালগড়, ১৬ জুলাই: সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় মামার বাড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর। মৃত শিশুর নাম ইসমাইল হোসেন। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা শর্মিলা বেগম পেশায় একজন নিরাপত্তারক্ষী। তিনি গত কয়েক বছর ধরে বাবার বাড়িতেই বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজে যাওয়ার আগে তিনি ছেলেকে পরিবারের সদস্যদের কাছে রেখে যান।অভিযোগ, পরিবারের সদস্যদের অজান্তেই খেলতে খেলতে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। শিশুর মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (UD Case) রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *