Headlines

খোয়াইয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আটক স্বামী

খোয়াই: খোয়াইয়ের দুর্গানগরে মনিকা দেবনাথ (৩৭) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে বাড়ির পাশে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে মনিকার স্বামী লক্ষণ পালকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফাঁসিতে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে খোয়াই মহিলা থানার পুলিশ।জানা গিয়েছে, প্রায় তিন-চার মাস আগে লক্ষণ পালের সঙ্গে মনিকা দেবনাথের বিয়ে হয়েছিল। এর আগে মনিকার একবার বিয়ে হয়েছিল এবং প্রথম সংসারে তাঁর ১৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *