খোয়াই: বিজ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে খোয়াই সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক সাইন্স সেমিনার ২০২৬।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা, খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যাপক খোকন মজুমদার এবং খোয়াই পৌর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় নাথ শর্মাসহ অন্যান্য অতিথিরা।প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় অংশ নেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় সাইন্স সেমিনারের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও জ্ঞানচর্চার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিতরা।
খোয়াইয়ে জেলা ভিত্তিক সাইন্স সেমিনার ২০২৬
