Headlines

খোয়াইয়ে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

খোয়াই থানাধীন মহাদেব টিলা এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নিজ বাড়িতে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তবে কী কারণে ওই ব্যক্তি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যরাও এ বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ জানাতে পারেননি।ঘটনার পর মহাদেব টিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সব দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *