Headlines

খোয়াইয়ে ‘সেবা জ্যোতি যাত্রা’, প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ

সেবা ও জনকল্যাণের বার্তা নিয়ে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো বিজেপির ‘সেবা জ্যোতি যাত্রা’। বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে জেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি দেবী দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল লাইভ টেলিকাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ ভাষণ সম্প্রচার। উপস্থিত অতিথি, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।সেবা, সংগঠন ও জনসম্পৃক্ততার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে খোয়াই জেলা পরিষদ মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *