Headlines

খোয়াই নদীর পাড়ে উল্টে বোলেরো, গুরুতর আহত ৩

কল্যাণপুর প্রতিনিধি:নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াই নদীর পাড়ে উল্টে গেল দ্রুতগতির একটি বোলেরো পিকআপ। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গাড়িতে থাকা চালকসহ চার আরোহী।জানা গেছে, তেলিয়ামুড়ার দিক থেকে কল্যাণপুরের দিকে যাচ্ছিল বোলেরো পিকআপটি। ঘিলাতলী-তেলিয়ামুড়া সড়কের পালপাড়া ছিনাইবিল এলাকায় খোয়াই নদীর পাড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।স্থানীয়দের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাই দুর্ঘটনার কারণ কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *