Headlines

গন্ডাছড়ায় নৃশংসতা! দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক

গন্ডাছড়া, ২৭ জুন: গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক পিতা নিজের দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন।নিহতরা হল ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী পুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬)।ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং গন্ডাছড়া থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *