Headlines

গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু! কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর থানার অন্তর্গত বাগবের এলাকায় গরু চোর সন্দেহে এক যুবককে সম্মিলিতভাবে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জলিল রহমান (৪৫) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি সামনে এসেছে।জানা গেছে, মৃত জলিল রহমানের বাবার নাম হাবিবুর রহমান এবং তাঁর বাড়ি ঘিলাতলী বাজার এলাকায়। অভিযোগ, গতকাল শেষ রাতের দিকে গরু চোর সন্দেহে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। গুরুতর অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।তবে ঠিক কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহটি কল্যাণপুর হাসপাতালের মর্গে রয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *