Headlines

গাঁজা পাচার মামলায় ৫ বছরের জেল, ২৫ হাজার টাকা জরিমানা

গাঁজা পাচার মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার সাজা দিল আদালত। সাজাপ্রাপ্তরা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতলার তালুকদারপাড়ার বাসিন্দা বিকাশ চাকমা।সরকারি পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, ২০২২ সালের ২৩ মার্চ দামছড়া-খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিকি থেকে প্রায় ১৫ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়।ঘটনায় দামছড়া থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলাটি বিশেষ আদালতে NDPS ৪০/২০২২ নম্বরে বিচারাধীন ছিল। মামলায় মোট ৮ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত দুই আসামিকেই দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ডের নির্দেশ দেয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর লাজারাস লালমুদিকা ডারলংয়ের পেশাদারিত্ব ও তদন্তের প্রশংসা করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। মাদক পাচার রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *