Headlines

গান্ধীজয়ন্তীতে জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের মোমবাতি মিছিল

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিনকে সামনে রেখে অহিংসা, শান্তি, ঐক্য ও জাতিভেদবিরোধী বার্তা তুলে ধরে মোমবাতি মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়।শুক্রবার কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মোমবাতি মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও মহাত্মা গান্ধীর আদর্শ রক্ষার বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *