গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় নেশাবিরোধী অভিযানে নামে খোয়াই থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশি বাংলা মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।খোয়াই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে মজুত রাখা দেশি বাংলা মদ উদ্ধার করা হয়।অভিযানের বিষয়ে খোয়াই থানার ওসি পারজিত মালাকার জানান, নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। নেশাবিরোধী অভিযানে পুলিশের এই তৎপরতাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে খোয়াইয়ে নেশাবিরোধী অভিযান, বিপুল দেশি মদ উদ্ধার
