কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এডিসি রাধাচরণ ভি.সি.-র চন্দ্রনাথ ঠাকুরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হলো এনডিএ জোটের যৌথ নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।সভা থেকে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি জোট সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান বক্তারা। এলাকার উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।সভায় স্থানীয় ভোটারদের পাশাপাশি এনডিএ জোটের কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত উৎসাহ।
চন্দ্রনাথ ঠাকুরপাড়ায় এনডিএর নির্বাচনী সভা, প্রচারে বিধায়ক পিনাকী দাস চৌধুরী
