Headlines

চন্দ্রপুর আইএসবিটির সামনে মেইন রোডে বিশাল গাছ ভেঙে পড়ে যান চলাচল বিপর্যস্ত

আগরতলার চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন মেইন রোডে হঠাৎ একটি বিশাল বড় গাছ ভেঙে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনায় দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে পড়ে বহু ছোট-বড় যানবাহন।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই রাস্তার ধারে থাকা বড় গাছটি ভেঙে মূল সড়কের উপর পড়ে যায়। এর ফলে চন্দ্রপুর আইএসবিটি এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে।খবর পেয়ে প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *