দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে ফের সরব হলেন TET-1 উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। ‘চাকরি দাও, নয়তো বিষ দাও’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা ভবনের সামনে রাস্তায় বসে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।আন্দোলনকারীদের দাবি, TET-1 উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর ও ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ডের (TRBT) কাছে মানবিক আবেদন জানিয়েছেন তাঁরা।চাকরিপ্রার্থীদের বক্তব্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের। তাই আর বিলম্ব না করে মেধাতালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।এখন দেখার বিষয়, চাকরিপ্রার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।
‘চাকরি দাও, নয়তো বিষ দাও’, নিয়োগের দাবিতে TET-1 উত্তীর্ণদের গণঅবস্থান
