তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত চাম্পাহাওরে ভোট গণনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণনা কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
চাম্পাহাওরে উত্তেজনা, গণনা কেন্দ্রের বাইরে লাঠিচার্জ!
