Headlines

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

উত্তর ত্রিপুরার চারুপাশা রেললাইনে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনতোষ দাস (২৪)। তিনি দেওচড়া মৌচাক ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাঁরা মৃত ব্যক্তিকে মনতোষ দাস হিসেবে শনাক্ত করেন। খবর পেয়ে আরপিএফ (RPF) এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।প্রাথমিকভাবে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মনতোষ দাস প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের মোটরসাইকেল সঙ্গে নিয়ে যেতেন। কিন্তু ঘটনার দিন তিনি বাইক ছাড়াই বাড়ি থেকে বের হন, যা পরিবারের সদস্যদের সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।বর্তমানে আরপিএফ ও পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *