জিরানিয়া থানাধীন নারায়ণ কামি এলাকায় ব্যাপটিস্ট চার্চে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে চার্চে ঢুকে মিউজিক সিস্টেম ও গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় চোরের দল।সকালে চার্চ খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে ডিকন জিতেন দেববর্মার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিরানিয়া থানার পুলিশ। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।চার্চের মতো ধর্মীয় প্রতিষ্ঠানেও চোরের হানায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানান ডিকন জিতেন দেববর্মা।
চার্চে চোরের হানা, খোয়া গেল মিউজিক সিস্টেম ও গ্যাস সিলিন্ডার
