আগরতলায় একটি চাইল্ড কেয়ার হোমে প্রায় চার মাস ধরে থাকা এক নাবালিকাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। নাবালিকার পিতা হেবিয়াস করপাস মামলা দায়ের করার পর বিষয়টি আদালতের নজরে আসে।মামলার শুনানিতে প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি এস. দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ নাবালিকাকে আজই মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত হয়েছে।মামলাকারী পক্ষের অভিযোগ, নাবালিকাকে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে রাখা হয়েছে। আদালতের নির্দেশের পর এখন নাবালিকার মুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
চার মাস চাইল্ড কেয়ার হোমে নাবালিকা, মুক্তির নির্দেশ হাইকোর্টের
