Headlines

ছড়ায় আবর্জনা, নষ্ট হচ্ছে ফসল! বামুটিয়ায় অসহায় কৃষকের প্রশাসনের কাছে আর্জি

ব্রিজের পাশে ছড়ায় যত্রতত্র আবর্জনা ফেলার জেরে সমস্যায় পড়েছেন বামুটিয়ার এক কৃষক। মানুষের অসচেতনতা ও কাণ্ডজ্ঞানহীনতার কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁকে, অভিযোগ কৃষক নিপেন্দ্র সরকারের।বামুটিয়া ব্লকের লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ছনমুড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বাড়ি কৃষক নিপেন্দ্র সরকারের। ব্রিজের পাশেই তাঁর প্রায় আড়াই কানি কৃষিজমি। সেই জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেই সংসার চালান তিনি।কৃষকের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা ব্রিজের পাশের ছড়ায় নিয়মিত ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন বর্জ্য ফেলে যায়। বর্ষার সময় বৃষ্টির জলে সেই আবর্জনা ভেসে তাঁর কৃষিজমিতে ঢুকে পড়ে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও জমির পরিবেশ। শুধু তাই নয়, অন্যান্য সময়েও ছড়া থেকে দুর্গন্ধ ছড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি কৃষকের। শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন নিপেন্দ্র সরকার।একজন কৃষকের জীবিকা ও ফসল রক্ষায় ছড়ায় আবর্জনা ফেলা বন্ধ করে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করার দাবি উঠেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *