ছাগল চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কমলাসাগর বিধানসভার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় থানার পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এলাকায় চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত সেগুলির কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ানোয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ছাগল চুরিকে ঘিরে উত্তপ্ত বিক্রমনগর, মোতায়েন পুলিশ-টিএসআর
