আগরতলা: জঙ্গল থেকে শহর—নেশার বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। মেলাঘর থানার অন্তর্গত উত্তর তৈবান্দাল, দক্ষিণ তৈবান্দাল ও মাস্টারঢেপা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে।অন্যদিকে, আগরতলা রেলস্টেশনে ফের গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের নাম ইমান হোসেন (২৪)। তাঁর কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।একদিকে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান, অন্যদিকে রেলপথে গাঁজা পাচার রুখতে নজরদারি—দুই দিকেই তৎপরতা বাড়ানো হয়েছে। নেশার কারবারের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযানে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জঙ্গল থেকে রেলস্টেশন—নেশার বিরুদ্ধে জোরদার অভিযান, গাঁজা বাগান ধ্বংস ও যুবক গ্রেপ্তার
