Headlines

জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর! আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন উদ্যোগ

শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিকে সামনে রেখে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।জানা গেছে, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সরকারি উন্নয়ন তহবিল থেকে মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হল নির্মাণের জন্য অর্থরাশি প্রদান করা হয়েছে। নতুন এই কমিউনিটি হল নির্মিত হলে আগামী দিনে মন্দিরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আরও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে নির্মাণকাজের সূচনা হওয়ায় ভক্ত ও অনুরাগীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।মন্দির কর্তৃপক্ষের আশা, নতুন কমিউনিটি হলটি ভবিষ্যতে এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *