আগরতলা: জয় নগর পুকুরপাড় সংলগ্ন এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাইকচালক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দুই চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
জয় নগরে দুই বাইকের ভয়াবহ দুর্ঘটনা, আহত ২
