আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জলাশয় সংস্কার ও উন্নয়নের ফলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে, অন্যদিকে এটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুর নিগমের উদ্যোগে ধীরে ধীরে সেগুলির সংস্কার ও উন্নয়নের কাজ হাতে নেওয়া হচ্ছে।
জলাশয় উন্নয়নে নতুন উদ্যোগ! দুর্গা চৌমুহানিতে ভিত্তিপ্রস্তর স্থাপন মেয়রের
