আগরতলা: জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো “Building a Unicorn in Tripura” শীর্ষক একদিনের কর্মশালা। একই অনুষ্ঠানে ‘T-RISE’-এরও উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ত্রিপুরায় উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন বলে জানা গেছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জাতীয় মহাকাশ দিবসের তাৎপর্য তুলে ধরেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অগ্রগতির পাশাপাশি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবন এবং স্টার্টআপের দিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।ত্রিপুরায় নতুন উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ‘T-RISE’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
জাতীয় মহাকাশ দিবসে ত্রিপুরায় ‘T-RISE’ উদ্যোগের সূচনা
