জিবি হাসপাতালের ফ্যাকাল্টির সংখ্যা, ধর্মনগরে বিজেপির অভ্যন্তরীণ সংঘর্ষ এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিরোধীদের বিভিন্ন অভিযোগসহ একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিশেষ করে জিবি হাসপাতালে ফ্যাকাল্টির সংখ্যা ও চিকিৎসা পরিষেবা নিয়ে ওঠা প্রশ্নের পাশাপাশি ধর্মনগরে বিজেপি বনাম বিজেপি সংঘর্ষের বিষয়টিও উঠে আসে তাঁর সামনে।এছাড়াও ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের পক্ষ থেকে ওঠা বিভিন্ন অভিযোগ, নির্বাচনী পরিবেশ এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য জানতে চান সাংবাদিকরা। একাধিক সমসাময়িক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যু নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
জিবি হাসপাতাল থেকে ধর্মনগরের সংঘর্ষ, ভিলেজ কমিটি নির্বাচন—নানান ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
