Headlines

জীববৈচিত্র্য রক্ষায় ত্রিপুরার নতুন কর্মপরিকল্পনা, প্রজ্ঞা ভবনে SBSAP কর্মশালা

আগরতলা, ৬ অক্টোবর: কুমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের আওতায় ত্রিপুরা স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (SBSAP) নিয়ে রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নম্বর হলে।কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।ভবিষ্যতে ত্রিপুরার জীববৈচিত্র্য রক্ষায় কী ধরনের পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই বিষয়েও মতবিনিময় হয়। সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজ্যের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *