Headlines

জুবাইদার রহস্যমৃত্যুর তদন্তে গতি নেই! কৈলাসহরে পথ অবরোধে ফুঁসে উঠল এনএসইউআই ও সহপাঠীরা

কৈলাসহর, নিজস্ব প্রতিনিধি: হিরাছড়া এডিসি ভিলেজের দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যজনক মৃত্যুর ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহরের বাবুরবাজার এলাকা। শনিবার এনএসইউআই, যুব কংগ্রেস এবং যুবরাজনগর কলোনি গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠীরা যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে এবং প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।আন্দোলনকারীদের অভিযোগ, জুবাইদার মৃত্যু আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি জানান।বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।তবে আশ্বাসে সন্তুষ্ট নন পরিবার ও এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *