Headlines

স্মার্ট সিটির বাস্তব চিত্র খতিয়ে দেখতে রাস্তায় মুখ্যমন্ত্রী, আগরতলার রাস্তা-ড্রেন পরিদর্শনে মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন রাস্তা ও নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার শহরের একাধিক এলাকা পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিক। তারা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন ও নিকাশি ব্যবস্থার কাজ পরিদর্শন করে বাস্তব পরিস্থিতির খোঁজ নেন এবং চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং নাগরিকদের যাতে উন্নত রাস্তা ও কার্যকর নিকাশি ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, বর্ষাকালে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জলজট ও নিকাশি সমস্যার অভিযোগ সামনে আসার পর এই পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *