আগরতলা, ১১ অক্টোবর: ভারতের নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং দিল্লির জন্তর মন্তরে ছাত্র সংগঠনগুলির উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল AIDSO ও AIDYO।গতকাল দিল্লির জন্তর মন্তরে বিভিন্ন ছাত্র সংগঠনের উপর দিল্লি পুলিশের আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয় ছাত্র ও যুব সংগঠনগুলি। এরই প্রতিবাদে আগরতলার সিটি সেন্টার সংলগ্ন এলাকায় AIDSO এবং AIDYO-র উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি দিল্লিতে ছাত্র সংগঠনগুলির উপর পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় বিক্ষোভ AIDSO ও AIDYO-র
