Headlines

ঝড়ে উড়ল ঘরের ছাদ, আশ্বাস মিললেও মেলেনি সাহায্য — মানবেতর জীবন মান্দাইয়ের পরিবারের

প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আজ পর্যন্ত সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ উঠল মান্দাই বিধানসভা এলাকার দিয়ারি গ্রামের এক অসহায় পরিবারের পক্ষ থেকে।জানা যায়, সম্প্রতি হওয়া ঝড়ে পরিবারের একমাত্র বসত ঘরের ছাদ সম্পূর্ণ উড়ে গিয়ে ভেঙে পড়ে। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। বর্তমানে তারা বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন।ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়িকা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শনে গিয়ে সরকারি সাহায্যের আশ্বাস দিলেও, অভিযোগ আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি কিংবা বেসরকারি সহায়তা মেলেনি।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় পরিবারটি সরকারের কাছে দ্রুত আর্থিক ও বাসস্থানের সহায়তার আবেদন জানিয়েছে। এলাকাবাসীর একাংশও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *