Headlines

সার্ভিসিংয়ের নামে প্রতারণার অভিযোগ! শান্তিরবাজারের ‘মা হুন্ডা’ শোরুম ঘিরে ক্ষোভ

শান্তিরবাজার শহরে অবস্থিত ‘মা হুন্ডা’ বাইক শোরুমের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার গুরুতর অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই শোরুমটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয়দের।অভিযোগ, বাইক সার্ভিসিংয়ের সময় গ্রাহকদের সার্ভিসিং রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। এর সুযোগ নিয়ে বাইকের ভালো যন্ত্রাংশ খুলে অন্য পার্টস লাগিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের বিল নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এক গ্রাহক।এই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে, শোরুমের এক কর্মী এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও দাবি ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এছাড়াও অভিযোগ, জাতীয় সড়কের পাশে শোরুমের বাইক দাঁড় করিয়ে রাখার কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসতেই শান্তিরবাজার জুড়ে শোরুমটির বিভিন্ন কার্যকলাপ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *