প্রতি বছরের মতো এ বছরও মহাষ্টমী উপলক্ষে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোর আয়োজন করা হয়। এ বছর কুমারী রূপে পূজিত হয় কলেজ টিলা এলাকার বাসিন্দা বেদান্তিকা চক্রবর্তী। তাঁর বাবা বিশ্বজিৎ চক্রবর্তী এবং মা বর্ণিতা ভট্টাচার্যী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় কুমারী পুজো। এই আয়োজনকে ঘিরে মিশন প্রাঙ্গণে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।
ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পূজিত বেদান্তিকা
